Collector
Giriş Yap
অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবর ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী | Collector
অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবর ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবর ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

অনার্স বা স্নাতক সম্মান পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, কোনো বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়নি। চাহিদা অনুযায়ী অনার্সে নতুন বিষয় যুক্ত করার পর্যালোচনাও চলছে। সেই সঙ্গে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার উন্নয়নে নেওয়া প্রকল্প নিয়ে একনেকে আলোচনা হয়েছে। আরও পড়ুন অনার্সে ছয় বিষয় না থাকার সংবাদ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ২০২৭ সালের শিক্ষাবর্ষের জন্য নতুন শিক্ষাক্রম সংস্কার এবং কয়েকটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে। এর মধ্যে হুট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে স্নাতক সম্মান পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়া হচ্ছে। কেএইচ/একিউএফ

Go to News Site