Jagonews24
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিশমাইল এলাকায় ঢাকাগামী লেনে চলন্ত অবস্থায় একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে গাড়িতে কোনো যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী লেনের বিশমাইল ক্যান্টনমেন্ট এলাকায় হঠাৎ একটি মাইক্রোবাসে আগুন ধরে গেলে চালক গাড়িটি মহাসড়কের পাশে রেখে নিরাপদে নেমে যান। মুহূর্তের মধ্যেই গাড়িটি দাউ দাউ করে জ্বলে ভস্মীভূত হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যান্ত্রিক ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। সাভার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলন, ‘মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।’ মাহফুজুর রহমান নিপু/এসআর/জেআইএম
Go to News Site