Somoy TV
২০১১ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ। ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মধ্যে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় পরীক্ষা। মিরপুরের হোম অব ক্রিকেটে সিরিজের প্রথম ওয়ানডেতে প্যাট কামিন্স-মিচেল স্টার্কবিহীন অজি বোলিং আক্রমণের বিপক্ষে শুরুতেই ঝড় তুললেন দারুণ ফর্মে থাকা তানজিদ হাসান তামিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে দারুণ এক জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দিলেন। তবে তানজিদ আর শান্তর বিদায়ের পর অনেকটাই মন্থর হয়ে পড়ে রানের গতি। আর এমন সময়েই ব্যাট হাতে জ্বলে উঠলেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রত্যাবর্তন রাঙালেন দারুণ এক ইনিংসে।মঙ্গলবার (৯ জুন) শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করেছে।টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। ৫ রান করে নাথান এলিসের শিকার হন এই ওপেনার।তবে, সাইফের বিদায়ের প্রভাব পড়তে দেননি তানজিদ তামিম ও অধিনায়ক শান্ত। দ্বিতীয় উইকেট জুটিতে ৯৬ রান যোগ করে এই জুটি। ঝড় তুলে অর্ধশতক পূর্ণ করেন তানজিদ।
Go to News Site