Collector
Giriş Yap
প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা | Collector
প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজের ইতিহাসের প্রথম প্রাক্তন শিক্ষার্থী মিলনমেলা। কলেজটির দীর্ঘ ৬৪ বছরের ইতিহাসে এই প্রথম সব ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এত বড় মিলনমেলার উদ্যোগ নেওয়া হয়েছে।আয়োজক কমিটি জানিয়েছে, ঐতিহাসিক এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল হাসান এবং পৃষ্ঠপোষকের দায়িত্বে আছেন উপাধ্যক্ষ অধ্যাপক মিটুল চৌধুরী। সার্বিক সহযোগিতায় রয়েছে কলেজ প্রশাসন।কলেজ সূত্র জানায়, বর্তমান অধ্যক্ষ দায়িত্ব গ্রহণের পর থেকে কলেজের ভেতর ও বাইরে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক উন্নয়নমূলক কার্যক্রমের গতিশীলতা রক্ষায় একটি আদর্শ প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভব করেন। প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করে কলেজের সার্বিক উন্নয়ন প্রকল্পসমূহকে আরও বেগবান করার লক্ষ্যে একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের আন্তরিক ইচ্ছা প্রকাশ করেন তিনি। তার এই ভাবনাকে সম্মান জানিয়ে উপাধ্যক্ষ, কলেজ প্রশাসন এবং প্রাক্তন শিক্ষার্থীদের একটি সমন্বয়কারী ইউনিট এই মিলনমেলা আয়োজনের চূড়ান্ত উদ্যোগ গ্রহণ করে।শিক্ষা, সৌহার্দ্য ও পারস্পরিক যোগাযোগের মূলমন্ত্রকে ধারণ করে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পেশাগত সম্পর্কের উন্নয়ন এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়ন ও বর্তমান অধ্যায়নরত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য। ১০ জুলাইয়ের অনুষ্ঠানেই ‘সরকারি বাঙলা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ গঠনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং এর ভবিষ্যৎ কর্মপন্থা ও গঠনতন্ত্র উপস্থাপন করা হবে।আরও পড়ুন: কমছে এসএসসি-এইচএসসির বিষয় ও কর্মদিবসআয়োজক কমিটির পক্ষ থেকে কলেজের ১৯৬২ থেকে ২০২৬ সাল পর্যন্ত সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য বিনীত আহ্বান জানানো হয়েছে।উৎসবে যোগ দিতে আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত অফিসিয়াল লিংকে (gbcreunion.com) প্রবেশ করে নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।

Go to News Site