Somoy TV
মাগুরায় চালককে হত্যার পর ট্রাক ছিনতাইয়ের আলোচিত ঘটনার মূল পরিকল্পনাকারী ওয়াহিদুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। অন্যদিকে আলাদা অভিযানে ইউরোপে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেফতার করেছে সংস্থাটি।মঙ্গলবার (৯ জুন) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব ৪- এর কোম্পানি কমান্ডার মেজর শেখ আরমান হোসাইন হৃদয়। র্যাবের এ কর্মকর্তা জানান, গত ২০ মে মাগুরার হাইওয়েতে ট্রাক চালককে হত্যার পর লুট করা হয় গাড়িটিতে থাকা ৬০ ব্যারেল ভোজ্যতেল। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ওয়াহিদুল ইসলামকে সাভার থেকে গ্রেফতার করেছে র্যাব। আরও পড়ুন: জন্মদিনের কেক কেটে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা শেখ আরমান হোসাইন হৃদয় জানান, অভিযুক্ত ওয়াহিদুল নিজেও ট্রাক ড্রাইভার। ঘটনার দিন বিপদে পরেছেন এ কথা বলে সহযোগিতা চেয়ে ট্রাকে ওঠেন। এসময় তার সঙ্গে ছিলেন তার সহযোগী হিটলারসহ আরও একজন। তারা ভোজ্যতেল লুটের চেষ্টা করলে বাধা দেয়ায় চালককে শ্বাসরোধ করে গলাকেটে হত্যার পর গাড়িতেই মরদেহ ফেলে যান তারা। আরও পড়ুন: রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় আটক ২ সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আলাদা অভিযানে ইউরোপে পাঠানোর নামে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে ভুয়া এজেন্সির মালিক সাদীসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভুয়া ভিসা, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্সসহ প্ররতারণার নানা আলামত।
Go to News Site