Collector
Giriş Yap
পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত | Collector
পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জে বালুভর্তি পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) দুপুরে ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত আলামিন (৩৫) ফরিদগঞ্জ গোবিন্দপুর উত্তর ইউনিয়ন চির্কাচাঁদপুর গ্রামের বাসিন্দা।স্থানীয়রা জানান, বেপরোয়াগতিতে আসা বালুভর্তি একটি পিকআপভ্যান মোটরসাইকেল আরোহী আল আমিন হোসেনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন আল আমিন। তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতাল নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: কুড়িগ্রামে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলেরএ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলালউদ্দিন জানান, সংবাদ পেয়ে বালুভর্তি পিকআপভ্যানটি আটক করে থানায় নেয়া হয়েছে। তবে দুর্ঘটনার পর এর চালক পালিয়ে গেছেন।

Go to News Site