Collector
Giriş Yap
বিমান বাহিনীর ১৩১ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ | Collector
বিমান বাহিনীর ১৩১ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

বিমান বাহিনীর ১৩১ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটিতে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণার্থীদের কমান্ড, স্টাফ ও নির্দেশনামূলক দায়িত্ব পালনে দক্ষ করে তুলতেই এই বিশেষায়িত কোর্সের আয়োজন করা হয়।মঙ্গলবার (৯ জুন) দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার কমান্ড অপারেশন সেন্টারের এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা কর্মকর্তাদের হাতে সনদপত্র ও ট্রফি তুলে দেন। এবারের কোর্সে দেশ ও বিদেশের বিমান বাহিনীর মোট ৫৮ জন কর্মকর্তা অংশ নেন। কোর্সে সেরা নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আহমদ মুসা ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। অনুষ্ঠানে বিমান সদর দফতর ও কক্সবাজার ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ‘এই কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে আপনাদের নেতৃত্ব, পরিকল্পনা এবং দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও পেশাদারিত্ব বৃদ্ধিতে আপনাদের অবদান আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।’

Go to News Site