Collector
Giriş Yap
রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান | Collector
রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে সরকারি খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার বরপা শান্তিনগর এলাকায় এ অভিযান পরিচালনা করে বাপাউবো। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল ইসলাম। স্থানীয় সূত্র জানায়, উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় সেচ প্রকল্পের পানি নিষ্কাশন খালের ১৩ কিলোমিটারজুড়ে দুই পাশে গড়ে উঠেছে বেশ কিছু অবৈধ স্থাপনা ও সীমানা প্রাচীর। এতে সেচ প্রকল্পে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। অভিযানে মজুমদার গ্রুপের সীমানা প্রাচীরসহ খালের জায়গা দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হয়। রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল ইসলাম বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে সরকারি খাল উদ্ধারে এ ধরনের অভিযান চলমান থাকবে।’ অভিযানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ ও পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাকিবুল আলম রাজীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। নাজমুল হুদা/এএইচ/এমএস

Go to News Site