Collector
Giriş Yap
বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে লেগেছে ৪৭ কোটি টাকা, খরচ করতে হবে না বিটিভিকে | Collector
বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে লেগেছে ৪৭ কোটি টাকা, খরচ করতে হবে না বিটিভিকে

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে লেগেছে ৪৭ কোটি টাকা, খরচ করতে হবে না বিটিভিকে

আসন্ন ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে বিটিভির মাত্র ৪৭ কোটি টাকা লেগেছে। তবে এই টাকাও বিটিভিকে পরিশোধ করতে হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।মঙ্গলবার (৯ জুন) দুপুরে বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে আসন্ন ফুটবল বিশ্বকাপ সম্প্রচার উপলক্ষে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বিটিভি ছাড়াও এবার বিশ্বকাপের সব ম্যাচ দেখাবে সময় টেলিভিশন এবং টি-স্পোর্টস। তথ্য প্রতিমন্ত্রী জানান, বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে তখন ফিফা বিশ্বকাপের সম্প্রচার নিয়ে অদ্ভুত গোলকধাঁধা তৈরি করা হয়েছিল। তিনি বলেন, ‘ফিফা থেকে স্বত্ব কিনে নেয়া একটি প্রতিষ্ঠান আমাদের কাছে প্রায় ২০০ কোটি টাকা দাবি করে। এটি ছিল জনগণের ট্যাক্সের টাকার ওপর বড় আঘাতের চেষ্টা। কিন্তু আমরা জানিয়ে দিয়েছি, বিএনপি সরকার কোনো রকম অনিয়ম বরদাস্ত করবে না। ফলে সেই অযৌক্তিক ক্রয় প্রস্তাব কার্যকর হয়নি।’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দিনরাত ফিফার বিষয়ে কাজ করে গেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ফিফার সঙ্গে সরাসরি আলোচনার উদ্যোগ নেয়। এতে আমরা বাফুফের সভাপতি তাবিথ আওয়ালকে যুক্ত করি। দিনের পর দিন দরকষাকষির পর আমরা একটা জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছি। আরও পড়ুন: বিশ্বকাপের সব ম্যাচ দেখাবে সময় টিভি কুচক্রী মহলের সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলাদেশ টেলিভিশন সরকারি ফুটবল বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব পেতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘জনগণের জন্য আনন্দের বিষয় হলো, এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। এই অর্থ আমরা টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টিভি এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী অ্যাডভারটাইজমেন্ট এবং রাইট বিক্রি করে উঠিয়ে আনতে সক্ষম হয়েছি। নামমাত্র খরচে বিটিভি ফিফা বিশ্বকাপ দেখাবে।’

Go to News Site