Somoy TV
দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায় বিস্তার লাভ করতে পারে। তবে পরবর্তী সময়ে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।মঙ্গলবার (৯ জুন) দেয়া নিয়মিত আবহাওয়া বার্তায় এমন তথ্যই জানানো হয়। এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। এ সময় দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া একই সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এই বায়ু আগামী ৩-৪ দিনের মধ্যে আরও অগ্রসর হয়ে সারাদেশে বিস্তার লাভ করতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। আরও পড়ুন: ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে মৌসুমি বায়ু, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা এ অবস্থায় বুধবার (১০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়ার আরও খবর একই সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরির্বিত থাকতে পারে। আর চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। আর কমতে পারে তাপমাত্রা।
Go to News Site