Jagonews24
স্মার্টওয়াচ ব্যবহারকারীদের জন্য সুখবর। নতুন সফটওয়্যার আপডেট নিয়ে এসেছে স্যামসাং। সংস্থার গ্যালাক্সি ওয়াচ সিরিজের একাধিক মডেলে মে ২০২৬-এর ওয়ার ওএস সিকিউরিটি আপডেট রোলআউট শুরু হয়েছে। এই আপডেটের মাধ্যমে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং দৈনন্দিন পারফরম্যান্স আরও উন্নত হবে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানটি। বর্তমানে আপডেটটি গ্যালাক্সি ওয়াচ ৮ এবং গ্যালাক্সি ওয়াচ ৮ ক্ল্যাসিক মডেলে পাওয়া যাচ্ছে। পাশাপাশি গ্যালাক্সি ওয়াচ ৭ ব্যবহারকারীরাও নতুন ফার্মওয়্যার আপডেট পেতে শুরু করেছেন। স্যামসাং জানিয়েছে, আপডেটটিতে অ্যান্ড্রয়েড এবং ওয়ান ইউআই-সংক্রান্ত মোট ৩৯ নিরাপত্তা ত্রুটি সংশোধন করা হয়েছে। এর মধ্যে কয়েকটি ত্রুটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ব্যবহারকারীর তথ্য নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারত। আরও পড়ুন স্মার্টওয়াচে কেন নিজের ছবি বসাচ্ছেন ব্যবহারকারীরা? নতুন সফটওয়্যার আপডেটের অন্যতম বড় আকর্ষণ হলো উন্নত সিকিউরিটি ব্যবস্থা। এর ফলে সম্ভাব্য সাইবার হুমকি ও সফটওয়্যার দুর্বলতা থেকে ডিভাইস আরও ভালো সুরক্ষা পাবে। একই সঙ্গে সিস্টেম অপ্টিমাইজেশনের মাধ্যমে স্মার্টওয়াচের পারফরম্যান্স, স্থিতিশীলতা এবং ব্যাটারি ব্যবহারের অভিজ্ঞতাও উন্নত হতে পারে। বর্তমানে আপডেটটি সীমিত সংখ্যক মডেলের জন্য উপলব্ধ হলেও আগামী কয়েক দিনের মধ্যে গ্যালাক্সি ওয়াচ ৬, গ্যালাক্সি ওয়াচ ৫ এবং গ্যালাক্সি ওয়াচ ৪ সিরিজেও এটি পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ব্যবহারকারীরা সরাসরি স্মার্টওয়াচ অথবা গ্যালাক্সি ওয়্যারাবল অ্যাপের মাধ্যমে আপডেটটি ডাউনলোড করতে পারবেন। আপডেট শুরু করার আগে ঘড়িতে পর্যাপ্ত চার্জ এবং স্থিতিশীল ওয়াই-ফাই সংযোগ রয়েছে কি না, তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে স্যামসাং। গ্যালাক্সি ওয়াচ ৮ সম্ভাব্য দাম স্যামসাং এখনো এই আপডেটের জন্য আলাদা কোনো মূল্য নির্ধারণ করেনি। এটি সংশ্লিষ্ট গ্যালাক্সি ওয়াচ ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। তবে গ্যালাক্সি ওয়াচ ৮ সিরিজের আন্তর্জাতিক বাজারমূল্য মডেলভেদে ভিন্ন হতে পারে। নতুন এই আপডেটের মাধ্যমে স্যামসাং তাদের স্মার্টওয়াচ ইকোসিস্টেমকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করে তুলতে চাইছে। ফলে গ্যালাক্সি ওয়াচ ব্যবহারকারীরা আরও উন্নত ও নিরাপদ অভিজ্ঞতা পাবেন বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন একবার চার্জে ৩৩ দিন চলবে এই স্মার্টওয়াচ সূত্র: গ্যাজেট ৩৬০ কেএসকে
Go to News Site