Collector
Giriş Yap
দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনার সমর্থক | Collector
দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনার সমর্থক

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনার সমর্থক

বিশ্বকাপ এলেই ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক, খোঁচাখুঁচিতে ফুটবল উন্মাদনা নতুন মাত্রা পায়। তবে শেরপুরে এবার ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক দেব প্রিয় দাস শিবু প্রকাশ্যে দল বদলের ঘোষণা দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল শিবিরে যোগ দিয়েছেন।সোমবার (৮ জুন) রাতে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সেখানে ব্রাজিলের বেশ কয়েকজন সমর্থক উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা ১০ লিটার দুধ দিয়ে গোসলের মাধ্যমে দেব প্রিয় দাস শিবুর দলবদলকে আনুষ্ঠানিক রূপ দেয়া হয়। পরে উপস্থিত ব্রাজিল সমর্থকরা তাকে স্বাগত জানান।দল পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে দেব প্রিয় দাস শিবু বলেন, ‘আমি দীর্ঘদিন শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেছি। কিন্তু এখন মনে হচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। বর্তমান আর্জেন্টিনা দলেও আগের মতো তারকাখচিত খেলোয়াড় নেই। তাই দলটির ওপর আগের মতো ভরসা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সবসময়ই আমার ভালো লাগে। নেইমারও আমার প্রিয় খেলোয়াড়দের একজন। এসব কারণেই আমি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।’ শেরপুরে আর্জেন্টিনা ছাড়ায় ফুলের মালা পরিয়ে দেব প্রিয় দাস শিবুকে অভিনন্দন জানাচ্ছেন ব্রাজিলের সমর্থকরা। ছবি: সংগৃহীতআরও পড়ুন: ব্রাজিল ছেড়ে দুধে গোসল করে আর্জেন্টিনায়, রাজনগরে সমর্থকদের উল্লাসচাপাতলি এলাকার ব্রাজিল সমর্থক আলিম জানান, শিবু দীর্ঘদিন ধরে মূলত লিওনেল মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছিলেন। তবে এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে বলে তিনি মনে করছেন।ব্রাজিল সমর্থক জাকির হোসেন বলেন, ‘শিবুর এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল প্রেমিদের মধ্যে এমন পরিবর্তন অস্বাভাবিক নয়। তিনি এখন আমাদের ব্রাজিল শিবিরের অংশ, আমরা তাকে সঙ্গে নিয়ে ব্রাজিলের সাফল্য কামনা করি।’

Go to News Site