Jagonews24
রংপুরে সপ্তাহের ব্যবধানে কমেছে পোলট্রি মুরগির ডিমের দাম। সেইসঙ্গে দাম কমেছে কাঁচামরিচসহ কিছু সবজির। তবে দাম বেড়েছে আলু ও চিনির দাম। এছাড়া অপরিবর্তিত রয়েছে চাল-ডাল ও মাছ-মাংসের দাম। মঙ্গলবার (৯ জুন) নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে পোলট্রি মুরগির লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকা। যা গত সপ্তাহে ছিল ৪২-৪৪ টাকা। আর খোলা চিনি ১০০-১০৫ থেকে বেড়ে ১০৫-১১০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি ব্রয়লার গত সপ্তাহের মতোই ১৬০-১৭০, পাকিস্তানি সোনালি ৩২০-৩৩০, পাকিস্তানি হাইব্রিড জাতের ২৮০-৩০০, পাকিস্তানি লেয়ার ৩৩০-৩৪০ এবং দেশি মুরগি ৬০০-৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংস অপরিবর্তিত ৭২০-৭৫০ এবং খাসির মাংস ১০০০-১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদর্শপাড়া বৌ বাজারের মুরগি বিক্রেতা মমিনুল ইসলাম বলেন, মুরগির দাম গত কয়েকদিন ধরে স্থিতিশীল রয়েছে। ঈদের পর কিছুটা কমলেও এখন আগের মতো বিক্রি হচ্ছে। সবজি বাজার ঘুরে দেখা যায়, টমেটো ৭০-৮০ থেকে বেড়ে ১০০-১২০, গাজর ১০০-১২০ থেকে বেড়ে ১৫০-১৬০, কাঁকরোল ৬০-৭০ থেকে কমে ৪০-৫০, ঝিংগা গত সপ্তাহের মতোই ৩৫-৪০, চালকুমড়া প্রতিপিস (আকারভেদে) ৩৫-৪০, কাঁচকলার হালি ২৫-৩০, দুধকুষি ৩৫-৪০, সজনে ১০০-১২০ থেকে বেড়ে ১৪০-১৬০, শসা গত সপ্তাহের মতোই ৩০-৪০, লেবুর হালি ১০-১৫, চিকন বেগুন ৪০-৫০, গোল বেগুন ৫০-৬০, পটল ৪০-৫০ থেকে কমে ৩০-৪০, ঢ্যাঁড়শ ৩৫-৪০ থেকে কমে ২৫-৩০, পেঁপে ৬০-৭০ থেকে কমে ৪৫-৫০, বরবটি ৫০-৬০ থেকে কমে ৪০-৫০, করলা ৪০-৫০, লাউ (আকারভেদে) ৪০-৫০ থেকে কমে ৩০-৪০, কচুর লতি গত সপ্তাহের মতোই ৪০-৫০, কচুরমুখী ৮০-১০০ থেকে কমে ৫০-৬০, প্রতিকেজি ধনেপাতা ১৩০-১৫০ থেকে বেড়ে ১৮০-২০০, সব ধরনের শাকের আঁটি ১০ থেকে ২৫, মিষ্টিকুমড়া গত সপ্তাহের মতোই ৩৫-৪০, শুকনো মরিচ আগের মতোই ৩৫০-৪০০, কার্ডিনাল আলু গত সপ্তাহের মতোই ১৬-১৮ থেকে বেড়ে ১৮-২০, সাদা আলু ২৫-৩০ থেকে বেড়ে ৩০-৩৫, বগুড়ার লাল পাকড়ি আলু ২৫-৩০ থেকে বেড়ে ৩০-৩৫, শিল আলু ৪০-৪৫ থেকে বেড়ে ৪৫-৫০ এবং ঝাউ আলু গত সপ্তাহের মতোই ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতিকেজি কাঁচামরিচের দাম ৮০-১০০ থেকে কমে হয়েছে ৪০-৫০, পেঁয়াজ গত সপ্তাহের মতোই ৩৫-৪০, দেশি আদা ১৮০-২০০ থেকে কমে ১৬০-১৮০, আমদানি করা আদা ১৪০-১৬০, দেশি রসুন আগের মতো ১০০-১২০ টাকা এবং ভারতীয় রসুন ২০০-২২০ কেজি দরে বিক্রি হচ্ছে। সিটি বাজারের সবজি বিক্রেতা তারিকুল ইসলাম বলেন, সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম কমলেও অনেক সবজির দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে খুচরা বাজারে সয়াবিন তেল, চাল-ডাল, মাছ-মাংস, আটা-ময়দা, ছোলাবুট আগের দামেই বিক্রি হতে দেখা গেছে। জিতু কবীর/এএইচ/এমএস
Go to News Site