Collector
Giriş Yap
৭ মিনিট ছিলেন ‘ক্লিনিক্যালি মৃত’, তার হাত ধরেই ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে | Collector
৭ মিনিট ছিলেন ‘ক্লিনিক্যালি মৃত’, তার হাত ধরেই ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে

৭ মিনিট ছিলেন ‘ক্লিনিক্যালি মৃত’, তার হাত ধরেই ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে

আসন্ন বিশ্বকাপের আগে ‘ডার্ক হর্স’ হিসেবে ইকুয়েডর ও জাপানের সঙ্গে নরওয়ের নামটাও আছে। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরতে যাচ্ছে স্ক্যান্ডেনেভিয়ান দেশটি। আর ফেরার পথে ভাইকিংরা খেলেছে দাপুটে ফুটবল। ইতালিকে নিয়ে গঠিত বাছাইপর্বের গ্রুপে তারা শতভাগ সাফল্য নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ৮ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা, আর ইউরোপের সব দলের মধ্যে সর্বোচ্চ ৩৭ গোল করেছে তারাই।নরওয়ের আক্রমণের কেন্দ্রে রয়েছেন বিশ্বের অন্যতম ভয়ংকর স্ট্রাইকার আর্লিং হলান্ড। বাছাইপর্বে সর্বোচ্চ ১৬ গোল করে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারই ছিলেন নরওয়ের প্রধান অস্ত্র। আর পেছনে থেকে খেলা তৈরি করেন মার্টিন ওডেগার্ড, যাকে সৃজনশীলতা ও পাসিং দক্ষতায় ইউরোপের সেরাদের মধ্যে গণ্য হয়।এছাড়া আলেক্সান্ডার শরলথ এবং ইউলিয়ান রেয়ারসনের মতো ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলা ফুটবলারদের উপস্থিতিতে নরওয়ে গড়ে তুলেছে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ একটি দল। টেকনিক্যাল দক্ষতার সঙ্গে তাদের শারীরিক সামর্থ্যও অসাধারণ, যা পাল্টা আক্রমণ ও সেট-পিস পরিস্থিতিতে প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে এবারের অন্যতম ডার্কহর্স মনে করা হচ্ছে। ছবি: ফ্রেডেরিক ভার্জেলনরওয়ের কোচ স্টলে সোলবাকেন। ৫৮ বছর বয়সী এই কোচ শুধু তার ট্যাকটিক্সের জন্যই নয়, জীবনের এক অবিশ্বাস্য লড়াইয়ের জন্যও পরিচিত।আরও পড়ুন: বিশ্বকাপ উপলক্ষে ৭০ লাখ কনডম বিনামূল্যে বিতরণ করবে মেক্সিকোঅনুশীলন মাঠে মৃত্যুর দুয়ার থেকে ফেরা ২০০১ সালে ডেনিশ ক্লাব এফসি কোপেনহেগেনের হয়ে খেলার সময় এক নিয়মিত অনুশীলন সেশনে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন সোলবাকেন। পরীক্ষায় জানা যায়, আগে ধরা না পড়া জন্মগত হৃদরোগের কারণে তার মারাত্মক হার্ট অ্যাটাক হয়েছিল। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে তার হৃদস্পন্দন পুরোপুরি বন্ধ হয়ে যায়।সৌভাগ্যবশত, সেদিন ক্লাবের চিকিৎসক ফ্র্যাঙ্ক ওডগার্ড অনুশীলন মাঠেই উপস্থিত ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে সিপিআর (সিপিআর) দেয়া শুরু করেন, যাতে সোলবাকেনের মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ অব্যাহত থাকে। পরে অ্যাম্বুলেন্সে থাকা প্যারামেডিকরাও পুনরুজ্জীবনের চেষ্টা চালিয়ে যান এবং হাসপাতালে নেওয়ার পথে বৈদ্যুতিক শক দিয়ে তার হৃদস্পন্দন আবার চালু করতে সক্ষম হন।সব মিলিয়ে প্রায় সাত মিনিট তিনি চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ক্লিনিক্যালি মৃত’ অবস্থায় ছিলেন।আরও পড়ুন: বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে লেগেছে ৪৭ কোটি টাকা, খরচ করতে হবে না বিটিভিকেঅবশেষে সোলবাকেন সুস্থ হয়ে ওঠেন এবং তার শরীরে পেসমেকার স্থাপন করা হয়। তবে চিকিৎসকদের মতে, পেশাদার ফুটবল খেলা চালিয়ে যাওয়া তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। ফলে একই বছর তিনি খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিক অবসর নিতে বাধ্য হন।আজ, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সেই মানুষটিই নরওয়েকে ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরিয়ে এনেছেন। আর তাই ২০২৬ বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় গল্পগুলোর একটি হতে পারে সোলবাকেনের নরওয়ের।

Go to News Site