Somoy TV
দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেট মানের এক ভরি সোনার দাম প্রায় ২ লাখ ২৯ হাজার টাকায়। এ দামে সোনা কিনলে প্রতি ভরিতে ৫ শতাংশ হারে ক্রেতাকে ভ্যাট দিতে হচ্ছে প্রায় সাড়ে ১১ হাজার টাকা।তবে অর্থমন্ত্রণালয় সূত্র বলছে, আগামী বাজেটে এই ভ্যাট ফিক্সড করে দেয়া হবে। স্বর্ণের প্রতি ভরিতে ভ্যাট বসবে ২৫০০ টাকা। এক্ষেত্রে ক্রেতাদের খরচ কমে আসবে। ব্যবসায়ীরা বলছেন, সোনার দাম বেশি হওয়ায় বেচাবিক্রি কমে গেছে। এ অবস্থায় ৫ শতাংশ হারে ভ্যাট আদায় করা গ্রাহকের ওপর বাড়তি চাপ। এ কারণে যথাযথ ভ্যাট আদায় হচ্ছে না। তবে নির্ধারিত হারে ভ্যাট আরোপ করা হলে তাতে আদায় বাড়বে এবং ক্রেতাদেরও খরচ কমবে বলে মনে করেন ব্যবসায়ী ও রাজস্ব খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা। আরও পড়ুন: বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর
Go to News Site