Somoy TV
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে নিয়ে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এ ধরনের পোস্ট ও খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।তবে অভিনেত্রীর মৃত্যুর খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তানিয়া বৃষ্টি জীবিত আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিয়ে নির্মাতা সকাল আহমেদ একটি গণমাধ্যমকে বলেন, “খবরটি সম্পূর্ণ গুজব। তিনি ভালো আছেন।” আরও পড়ুন: হার্ট অ্যাটাকে অভিনেতা দিলু মজুমদারের মৃত্যুজানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর তানিয়া বৃষ্টির একাধিক সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বিশ্রামে রয়েছেন। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রীর শুভাকাঙ্ক্ষীরা।নিয়মিত একক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি তার অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে। আরও পড়ুন: কারিনা কায়সারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘জামাই বউ বাটপার’, ‘পানু হেটস রানু’, ‘দাদীর দাদাগিরি’, ‘সুইট প্রেমিক’, ‘কাবিনের বোঝা’ এবং ‘রেগে গেলাম তো হেরে গেলাম’।
Go to News Site