Jagonews24
রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। গ্রেফতাররা হলো- সোহান (২০), রাহাদ (১৯), রাসেল (৩৭), মো. সিফাত (১৮), মো. শাহীন (১৯), আশিকুর রহমান (২৫), মো. রোমান (২৫), সজল (২৮), মো. মাহিম (২৫), মো. আল-আমিন (২৬), মো. শাওন (২৬) ও মো. শামীম (৩৬)। মঙ্গলবার (৯ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। মুগদা থানার বরাত দিয়ে ডিসি নাসিরুদ্দিন বলেন, সোমবার (৮ জুন) মুগদা থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। কেআর/এমএএইচ/
Go to News Site