Collector
Giriş Yap
মাদারীপুরে থানা থেকে দুই আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা, আটক ৭ | Collector
মাদারীপুরে থানা থেকে দুই আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা, আটক ৭

মাদারীপুরে থানা থেকে দুই আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা, আটক ৭

মাদারীপুর সদর মডেল থানায় আটক দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। পরে অভিযান চালিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সাত জনকে আটক করেছে পুলিশ।সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে সদর মডেল থানার সামনে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, শহরের বাদামতলা এলাকার সবুজ ও নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদারকে সোমবার সন্ধ্যায় শহরের পুরাতন বিসিক শিল্প নগরী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। দুজনই একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। পরে তাদের পুলিশের গাড়িতে ওঠাতে গেলে স্থানীয়দের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত গ্রেফতার দুজনকে থানায় নিয়ে যায় পুলিশ।আরও পড়ুন: লালমনিরহাটে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাইপরে পুলিশের গাড়ি থেকে নামানোর সময় গ্রেফতার দুই আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন স্বজনরা। পুলিশের তৎপরতায় ব্যর্থ হন তারা। এ ঘটনায় সদর মডেল থানার সামনে আসামির স্বজন ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে খবর পেয়ে থানা ও পুলিশ লাইনসের অতিরিক্ত পুলিশ সদস্যের লাঠিচার্জে তাদের ছত্রভঙ্গ করা হয়।এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, পুলিশের কাজে বাধা দেয়ায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে।

Go to News Site