Collector
Giriş Yap
পরকীয়া প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে নারীর মৃত্যু | Collector
পরকীয়া প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে নারীর মৃত্যু

পরকীয়া প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে নারীর মৃত্যু

ঢাকার ধামরাইয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে এক নারীর (৩৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বপন অধিকারী (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের একটি বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা। আটক স্বপন অধিকারী টাঙ্গাইলের সখিপুর উপজেলার রবীন্দ্র অধিকারীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (৮ জুন) রাতে স্বপন অধিকারীর সঙ্গে ধামরাইয়ে আসেন ওই নারী। তারা কান্দিকুল গ্রামের চিত্ত রায়ের বাড়িতে অবস্থান করেন। একপর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। পরে স্বপন কৌশলে তাকে ঘরে রেখে অন্যত্র চলে যান। মঙ্গলবার ভোরে ঘরের ভেতর ওড়না পেঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ পাওয়া যায়। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‘মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’ মাহফুজুর রহমান নিপু/এসআর/এমএস

Go to News Site