Somoy TV
মাদারীপুরে ভয়াবহ আগুনে তিনটি ঘর ও একটি গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে গৃহকর্তাসহ দগ্ধ হয়েছেন দুজন।মঙ্গলবার (৯ জুন) সকালে কালকিনি উপজেলার রমজানপুরে এ অগ্নিকাণ্ড ঘটে।ফায়ার সার্ভিস জানায়, সকালে ওই এলাকার রেজাউল করিম হাওলাদারের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।আরও পড়ুন: কালশী বস্তিতে ভয়াবহ আগুনএরপর কালকিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরআগে একটি বসতঘরসহ তিনটি ঘর ও একটি গবাদিপশু পুড়ে ছাই হয়ে যায়। এ সময় অন্য গবাদি পশু বাঁচাতে গিয়ে বাড়ির মালিক রেজাউল করিম হাওলাদার ও এক পথচারী দগ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে অজ্ঞাত ওই পথচারীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আরও পড়ুন: চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুনএ বিষয়ে কালকিনি ফায়ার সার্ভিসের লিডার মহিদুল ইসলাম জানান, আগুন তিনটি গবাদি পশু দগ্ধ হয়েছে। তিনটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Go to News Site