Collector
Giriş Yap
কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল মেক্সিকো-ফ্লোরিডা | Collector
কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল মেক্সিকো-ফ্লোরিডা

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল মেক্সিকো-ফ্লোরিডা

কিউবার উত্তর-পশ্চিম উপকূলের কাছে স্থানীয় সময় সোমবার (৮ জুন) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কম্পন কিউবা ছাড়াও মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কিছু অংশে অনুভূত হয়েছে, যদিও এসব এলাকা সাধারণত ভূমিকম্পপ্রবণ নয়।ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.১। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের প্রায় ২৬ কিলোমিটার (১৬ মাইল) গভীরে। কেন্দ্রস্থল ছিল কিউবার মানতুয়া শহরের পশ্চিম-উত্তর-পশ্চিমে প্রায় ১০৪ কিলোমিটার দূরে। রাজধানী হাভানা থেকে এলাকাটি সড়কপথে প্রায় দুই থেকে চার ঘণ্টার দূরত্বে অবস্থিত। ইউএসজিএসের ভূকম্পবিদ পল আর্ল বলেন, ক্যারিবীয় অঞ্চলের এই অংশে এমন ভূমিকম্প অস্বাভাবিক। কারণ এটি দুটি টেকটোনিক প্লেটের সীমান্তে নয়, বরং একটি প্লেটের অভ্যন্তরে সংঘটিত হয়েছে। এ ধরনের স্থানে ভূমিকম্প সাধারণত কম ঘনঘন এবং বিচ্ছিন্নভাবে ঘটে। আর্ল জানান, সোমবারের ভূমিকম্পের ৩২২ কিলোমিটার (২০০ মাইল) ব্যাসার্ধের মধ্যে সবশেষ এত শক্তিশালী ভূমিকম্প হয়েছিল ১৮৮০ সালে, যখন কিউবার সান ক্রিস্টোবাল এলাকার কাছে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। আরও পড়ুন: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত সোমবারের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিউবায় এ ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দীর্ঘ অর্থনৈতিক সংকটের কারণে দেশটির বহু ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পাশাপাশি চলমান ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কারণে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। পশ্চিম কিউবার এক বাসিন্দা বলেন, ‘কম্পনটি খুবই শক্তিশালী ছিল। জীবনে এমন কিছু কখনও অনুভব করিনি। মানুষ ভয়ে ঘর থেকে বাইরে ছুটে এসেছিল। এখানে আগে কখনও এমন ভূমিকম্প অনুভূত হয়নি।’ ইউএসজিএস জানায়, এর কম্পন যুক্তরাষ্ট্রের Florida অঙ্গরাজ্যের কিছু অংশেও অনুভূত হয়েছে। অন্যদিকে মেক্সিকোর বিভিন্ন স্থানেও কম্পন অনুভূত হয়। সূত্র: ইউএস নিউজ

Go to News Site