Collector
Giriş Yap
ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন যাচ্ছে ৪ সদস্যের প্রতিনিধিদল | Collector
ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন যাচ্ছে ৪ সদস্যের প্রতিনিধিদল

ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন যাচ্ছে ৪ সদস্যের প্রতিনিধিদল

চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে চীন যাচ্ছে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্রতিনিধিদলটি আগামীকাল বুধবার (১০ জুন) চীনের কুনমিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।মঙ্গলবার (৯ জুন) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিনিধিদলটি ১০ থেকে ১৩ জুন পর্যন্ত কুনমিংয়ে অবস্থান করবে।প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আকতার হোসেন, বিএনপির সংসদ সদস্য মো. খালেদ হোসাইন মাহবুব এবং সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে আগামী ১১ জুন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ‘৭ম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। একই দিনে তিনি চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং নিংয়ের সঙ্গে এক একান্ত বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে। আরও পড়ুন: ১৫৩ শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাতএ ছাড়া প্রতিনিধিদলটি ‘১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সেখানে ‘বাংলাদেশ থিম কান্ট্রি প্যাভিলিয়ন’গুলো পরিদর্শন করবেন।সফরের দ্বিতীয় দিন, ১২ জুন ডেপুটি স্পিকার ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি সহজীকরণ ও বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হবে।একই দিন প্রতিনিধিদলটি কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দ্বিতীয় হাসপাতাল পরিদর্শন করবেন। সেখানে তারা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা সহযোগিতা, জন্মগত হৃদ্‌রোগ চিকিৎসা কর্মসূচি এবং চীন-বাংলাদেশ যৌথ চিকিৎসা উদ্যোগ বিষয়ক একটি বিশেষ শেয়ারিং সেশনে অংশ নেবেন। এই সেশনে ডেপুটি স্পিকার সমাপনী বক্তব্য দেবেন। আরও পড়ুন: ‘পাপের প্রায়শ্চিত্ত’ নিয়ে ফারুকীর ফেসবুক পোস্টসফরের শেষ দিন, ১৩ জুন সংসদীয় প্রতিনিধিদলটি চীনের ‘ফিউচার ট্রান্সপোর্টেশন ইনোভেশন রিসার্চ সেন্টার’ পরিদর্শন করার কথা রয়েছে।উল্লেখ্য, ‘চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরাম’ হলো চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্য সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক প্ল্যাটফর্ম। আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণই এই ফোরামের অন্যতম প্রধান লক্ষ্য।

Go to News Site