Collector
Giriş Yap
ঘরের যেসব কাজে কফি ব্যবহার করতে পারেন | Collector
ঘরের যেসব কাজে কফি ব্যবহার করতে পারেন

ঘরের যেসব কাজে কফি ব্যবহার করতে পারেন

সকালে এক কাপ ধোঁয়া ওঠা কফি দিয়ে অনেকের দিন শুরু হয়। এতে শরীর ও মন দুটাই চনমনে হয়ে ওঠে। তবে কফি বানানোর পর ফিল্টারে যে কফি পাউডার নিচে পড়ে থাকে, সেটি অনেকেই ফেলে দেন। আবার কখনো ঘরে দীর্ঘদিন পড়ে থেকে কফি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেটিও আর খাওয়ার উপযোগী থাকে না। সেই কফি দিয়েই ঘরের নানা কাজে ব্যবহার করা যায়। হাতের দুর্গন্ধ দূর করতে রান্নার পর, বিশেষ করে কাঁচা মাছ বা রসুন কাটার পর অনেক সময় হাত থেকে তীব্র দুর্গন্ধ বের হয়। সাবান দিয়েও অনেক সময় এই গন্ধ পুরোপুরি যায় না। এ ক্ষেত্রে কফি হাতে নিয়ে ভালোভাবে ঘষে নিলে দুর্গন্ধ দূর হয়ে যায়। কফির প্রাকৃতিক গন্ধ হাত থেকে খারাপ গন্ধ শোষণ করে এবং হাতকে তুলনামূলকভাবে সতেজ করে তোলে। ফ্রিজ ও মাইক্রোওয়েভের গন্ধ দূর করে ফ্রিজে অনেক সময় বিভিন্ন খাবারের মিশ্র গন্ধ জমে যায়। এই গন্ধ দূর করতে ছোট একটি খোলা বাটিতে কফি রেখে ফ্রিজের ভেতরে রাখলে উপকার পাওয়া যায়। এটি প্রাকৃতিক ডিওডোরাইজার হিসেবে কাজ করে। এছাড়া মাইক্রোওয়েভ ওভেনেও সামান্য কফি পাউডার রেখে কিছুক্ষণ চালালে বা রেখে দিলে ভেতরের অস্বস্তিকর গন্ধ দূর হয় এবং একটি হালকা কফির সুগন্ধ তৈরি হয়। ডাস্টবিনের দুর্গন্ধ দূর করতে বাসার ডাস্টবিন বা বর্জ্যের পাত্রে প্রায়ই দুর্গন্ধ তৈরি হয়। সেখানে সরাসরি কিছুটা ব্যবহৃত কফি ছিটিয়ে দিলে দুর্গন্ধ অনেকটাই কমে যায়। কফি প্রাকৃতিকভাবে গন্ধ শোষণ করতে সাহায্য করে, ফলে পরিবেশ কিছুটা পরিষ্কার ও সতেজ থাকে। গাছের যত্নে উপকারী কফি শুধু ঘরের কাজেই নয়, গাছের যত্নেও ব্যবহার করা যায়। পরিমিত পরিমাণে মাটির সঙ্গে মিশিয়ে দিলে এটি প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। এতে থাকা উপাদান মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে এবং কিছু ক্ষেত্রে পোকামাকড় দূর করতেও সাহায্য করতে পারে। তবে অতিরিক্ত ব্যবহার না করাই ভালো, কারণ বেশি কফি মাটির ভারসাম্য নষ্ট করতে পারে। শিশুদের খেলার উপকরণ হিসেবেও ব্যবহার ছোট শিশুদের সৃজনশীলতা বাড়াতে কফির গুঁড়া মিশিয়ে ময়দার সঙ্গে খেলার উপকরণ তৈরি করা যায়। এতে তারা মাটি বা প্লে-ডোয়ের মতো বিভিন্ন আকার তৈরি করতে পারে। কফি মিশ্রিত এই উপকরণ দেখতে কিছুটা মাটির মতো লাগে, যা শিশুদের কল্পনাশক্তি ও হাতে-কলমে শেখার অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করে। সূত্র: গুড হাউজকিপিং, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য আরও পড়ুন গরমে ফ্রিজ নষ্ট হলেও খাবার ভালো রাখবেন যেভাবে রুটি দীর্ঘসময় নরম রাখতে আটা মাখবেন যেভাবে এসএকেওয়াই

Go to News Site