Jagonews24
রাজধানীর মিরপুরে এক হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- সাফিন আহম্মেদ সোহান (২৫) ও আরজু আহম্মেদ (৩৫)। মঙ্গলবার (৯ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, রোববার (৭ জুন) রাতে মিরপুর-২ এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতেও পাঠানো হয়েছে। কেআর/বিএ
Go to News Site