Jagonews24
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্রে গোসলে নেমে নিখোঁজ রাইসা মনির (৮) মরদেহ দীর্ঘ ৪৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নদীতীর থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। নিহত রাইসা কাঁচকোল দক্ষিণ খামার এলাকার রাশেদুল ইসলামের মেয়ে এবং কাঁচকোল বাজার নবীজান নুরানী ও হাফিজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে। মরদেহ উদ্ধারের বিষয়টি জেনেছি।’ এর আগে রোববার (৭ জুন) বিকেলে সমবয়সী কয়েকজন সঙ্গে ব্রহ্মপুত্র নদের কিনারা থেকে কিছুটা দূরে চলে গেলে পানিতে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা অন্যরা উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে স্থানীয়দের নদীতে ব্যাপক খোঁজাখুঁজি করেন। পরে চিলমারী ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেন। পরদিন সোমবার (৮ জুন) সকালে রংপুর থেকে ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। প্রায় ছয় ঘণ্টা তল্লাশি চালিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। রোকনুজ্জামান মানু/এএইচ/এমএস
Go to News Site