Collector
Giriş Yap
ইরান যুদ্ধে প্রথমবারের মতো অ্যাপাচি হেলিকপ্টার হারালো যুক্তরাষ্ট্র | Collector
ইরান যুদ্ধে প্রথমবারের মতো অ্যাপাচি হেলিকপ্টার হারালো যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে প্রথমবারের মতো অ্যাপাচি হেলিকপ্টার হারালো যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি এএইচ-৬৪ আক্রমণাত্মক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সোমবার (৮ জুন) হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। একটি সূত্র নিউইয়র্ক টাইমসকে জানায়, তদন্তকারীরা এখনও নিশ্চিত হতে পারেননি যে হেলিকপ্টারটি ইরানের গুলিতে ভূপাতিত হয়েছে নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো প্রযুক্তিগত সমস্যার কারণে দুর্ঘটনার শিকার হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালি বন্ধে ইরানি পদক্ষেপ মোকাবিলায় ওয়াশিংটনের প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি অ্যাপাচি হেলিকপ্টারগুলোকে ইরানের নিয়ন্ত্রিত এলাকার কাছাকাছি এবং হরমুজ প্রণালির আশপাশে আরও বেশি সক্রিয়ভাবে মোতায়েন করা হচ্ছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন যে, ক্রু সদস্যরা অক্ষত আছেন। তবে, তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এবং বলেন, পরবর্তী সময়ে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে। এদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এখন পর্যন্ত ঘটনাটি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘর্ষ এবং পরবর্তী যুদ্ধবিরতি প্রচেষ্টার মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে। পত্রিকাটি উল্লেখ করেছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এটিই সম্ভবত প্রথমবারের মতো অ্যাপাচি হেলিকপ্টার হারানোর ঘটনা। এর আগে সংঘাত চলাকালে মার্কিন বাহিনী আরও কিছু ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান প্রায় ৩০টি MQ-9 Reaper ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করা হয়েছে। এছাড়া, শত্রুপক্ষের হামলা বা মিত্র বাহিনীর ভুলবশত গুলিতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। কেএম

Go to News Site