Collector
Giriş Yap
পোষা প্রাণীকে স্মৃতিতে বাঁচিয়ে রাখার দিন আজ | Collector
পোষা প্রাণীকে স্মৃতিতে বাঁচিয়ে রাখার দিন আজ

পোষা প্রাণীকে স্মৃতিতে বাঁচিয়ে রাখার দিন আজ

পোষা প্রাণীরা আমাদের জীবনে শুধু সঙ্গী নয়, অনেক সময় পরিবারের একজন সদস্য হয়ে ওঠে। তাদের নিঃস্বার্থ ভালোবাসা, নির্ভেজাল স্নেহ আর নিরব উপস্থিতি আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। কিন্তু সময়ের নিয়মে একদিন সেই প্রিয় পোষা প্রাণীকে হারাতে হয়, যা অনেকের কাছেই একটি গভীর মানসিক শূন্যতার জন্ম দেয়। সেই অনুভূতি, স্মৃতি এবং ভালোবাসাকে সম্মান জানাতেই পালন করা হয় ওয়ার্ল্ড পেট মেমোরিয়াল ডে বা বিশ্ব পোষা প্রাণীর স্মৃতি দিবস পালন। প্রতি বছর এই দিনটি বিশ্বজুড়ে পোষা প্রাণীপ্রেমীরা তাদের হারিয়ে যাওয়া প্রিয় প্রাণীদের স্মরণ করেন। এটি কোনো উৎসব নয় বরং একটি আবেগঘন দিন, যেখানে ভালোবাসা আর বিচ্ছেদের গল্প একসঙ্গে মিশে যায়। পোষা প্রাণীর সঙ্গে মানুষের নিঃশর্ত ভালোবাসা একটি কুকুর, বিড়াল বা অন্য যেকোনো পোষা প্রাণী ধীরে ধীরে পরিবারের অংশ হয়ে ওঠে। তারা আমাদের সুখ-দুঃখ বুঝে নেয়, নিঃশব্দে পাশে থাকে এবং কোনো প্রত্যাশা ছাড়াই ভালোবাসা দিয়ে যায়। অনেক গবেষণায় দেখা গেছে, পোষা প্রাণী থাকা মানুষের মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং একাকীত্ব দূর করে। এই কারণেই পোষা প্রাণীকে হারানো অনেকের জন্য শুধু একটি প্রাণী হারানো নয়, বরং একজন ঘনিষ্ঠ সঙ্গীকে হারানোর মতোই বেদনাদায়ক অভিজ্ঞতা। ওয়ার্ল্ড পেট মেমোরিয়াল ডে-র তাৎপর্য ওয়ার্ল্ড পেট মেমোরিয়াল ডে মূলত এমন একটি দিন, যেখানে মানুষ তাদের প্রয়াত পোষা প্রাণীদের স্মরণ করে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সেই স্মৃতিকে সম্মান জানায়। অনেকেই এই দিনে পোষা প্রাণীর ছবি সংরক্ষণ করেন, কবর বা স্মৃতিস্তম্ভে ফুল দেন, আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় তাদের ভালোবাসার গল্প শেয়ার করেন। এটি এক ধরনের মানসিক নিরাময়ের প্রক্রিয়াও বটে, যেখানে মানুষ শোককে স্মৃতিতে রূপান্তর করে। পোষা প্রাণী হারানোর মানসিক প্রভাব একটি পোষা প্রাণী হারানো অনেক সময় গভীর শোক ও বিষণ্নতার জন্ম দেয়। বিশেষ করে যারা একা থাকেন বা দীর্ঘদিন ধরে পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে দেখেছেন, তাদের জন্য এই শূন্যতা আরও বেশি কষ্টকর হয়। বিশেষজ্ঞদের মতে, এই শোককে পেট লস গ্রীফ বলা হয়, যা অনেক ক্ষেত্রে মানব সম্পর্ক হারানোর শোকের মতোই তীব্র হতে পারে। এই সময় মানুষ নিজেকে বিচ্ছিন্ন মনে করে, মন খারাপ থাকে এবং দৈনন্দিন কাজে আগ্রহ কমে যায়। স্মৃতি ধরে রাখার উপায় পোষা প্রাণীর স্মৃতি বাঁচিয়ে রাখা অনেকের জন্য মানসিক স্বস্তির একটি বড় মাধ্যম। অনেকে পোষা প্রাণীর ছবি অ্যালবামে রাখেন, কেউ কেউ তাদের নামের স্মারক তৈরি করেন। আবার কেউ সোশ্যাল মিডিয়ায় তাদের গল্প শেয়ার করে ভালোবাসাকে জীবন্ত রাখেন। কিছু মানুষ নতুন পোষা প্রাণী গ্রহণ করলেও আগের পোষা প্রাণীর স্মৃতি কখনোই ভুলে যান না। বরং তারা সেই ভালোবাসাকে নতুনভাবে অনুভব করেন। শোক থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরা পোষা প্রাণী হারানোর পর নিজেকে সময় দেওয়া খুব গুরুত্বপূর্ণ। এই সময়টিতে অনুভূতিকে চেপে না রেখে প্রকাশ করা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে কথা বলা, স্মৃতিচারণ করা এবং প্রয়োজন হলে কাউন্সেলিং নেওয়াও উপকারী হতে পারে। সময়ই ধীরে ধীরে এই শূন্যতা পূরণ করে দেয়, তবে স্মৃতি থেকে যায় চিরকাল। পোষা প্রাণীরা আমাদের জীবনে ক্ষণিকের জন্য আসে, কিন্তু তাদের ভালোবাসা থেকে যায় আজীবন। তারা আমাদের শেখায় নিঃস্বার্থ ভালোবাসা, যত্ন আর স্নেহের প্রকৃত অর্থ। ওয়ার্ল্ড পেট মেমোরিয়াল ডে তে আমাদের সেই হারিয়ে যাওয়া প্রিয় প্রাণীদের স্মরণ করার দিন। সূত্র:মিডিয়াম,দ্য কালচারাল স্টোরি, সাইকোলজি টুডে ও অন্যান্য আরও পড়ুন আজ বেস্ট ফ্রেন্ড দিবস, প্রিয় বন্ধুর খোঁজ নিয়েছেন তো লাইফস্টাইল বদলালে, পৃথিবী বদলে যেতে পারে এসএকেওয়াই

Go to News Site