Collector
Giriş Yap
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৪ | Collector
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৪

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৪

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- আল আমিন (৪০), মহসীন মিয়া (৫০), মিলন মিয়া (৩৭), শামিম মিয়া (২৩), হালিমা আক্তার (৩২), সেলিনা খাতুন (৪৫), হাবিবুর রহমান হাবিব (২৪), ইসমাইল হোসেন (২০), ইয়াসিন মিয়া (১৯), ইকবাল হোসেন (১৯), আলমগীর হোসেন ওরফে শান্ত (২৭), নাজমা বেগম (৫০), আসিফ (২১), সাজ্জাত হোসেন (২২), নাঈম মৃধা (২৫), জাবেদ (৩৮), সেলিম বাবু (৩৫), জনি (৪২), শিলা (৫০), সজল (২৬), নুর ইসলাম (১৯), আবু তালেব সরকার (৩২), ইউসুফ (৩২) ও নাজমুল (২১)। যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, গতকাল সোমবার (৮ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ জনকে গ্রেফতার করে। তাদের আদালতে পাঠানো হয়েছে। কেআর/এমকেআর

Go to News Site