Collector
Giriş Yap
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ: আয়ারল্যান্ডের কাছে হারল বাংলাদেশের মেয়েরা | Collector
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ: আয়ারল্যান্ডের কাছে হারল বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ: আয়ারল্যান্ডের কাছে হারল বাংলাদেশের মেয়েরা

বৃটেনে সময়টা একদমই ভালো কাটছে না বাংলাদেশ নারী দলের। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের কাছে নিজেদের ইতিহাসে প্রথমবার হার দেখেছে টাইগ্রেসরা। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছেও রীতিমতো নাস্তানাবুদ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এবার আয়ারল্যান্ডের কাছেও হারল বাংলাদেশের নারীরা।লিস্টারশায়ারে শুরুতে ব্যাট করতে নেমে ১৪৩ রান করে আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ৬ উইকেটে ১৩২ রানে থামে বাংলাদেশ। ১১ রানের জয় পায় আইরিশ নারীরা। অথচ ম্যাচের প্রথমদিকে পুরোটা সময় আধিপত্য ছিল বাংলাদেশের। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রানে ধুঁকছিল আয়ারল্যান্ড। তবে শেষ ২ ওভারে খেলার গতি বদলে দেন ৯ এবং ১১ নম্বরে নামা কল্টার রেলই এবং আভা কানিং। এই দুই ওভারে দুজনে মিলে যোগ করেন ৩১ রান। ৮ বলে ২১ রান করেন কানিং। দলীয় সর্বোচ্চ ৩০ রান করেন রেবেকা স্টকেল। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। আরও পড়ুন: প্রত্যাবর্তন রাঙালেন মোসাদ্দেক, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহ জবাব দিতে নেমে জুয়ারিয়া ফেরদৌস জয়িতা ছাড়া ব্যাট হাতে তেমন কেউ লড়াই করতে পারেননি। ৩৮ বলে ৫০ রান করে ২০ বছর বয়সী জয়িতা যখন আউট হন, তখন দরকার ছিল ৪৭ বলে ৬৭ রান। তবে অভিজ্ঞ ব্যাটাররা কেউই হাল ধরতে পারেননি। তবে বাংলাদেশকে বেশি পুড়িয়েছে ব্যাটারদের স্ট্রাইক রেট। ৩ নম্বরে নেমে ৪০ বলে ২৭ রান করেছেন শারমিন আক্তার। সোবহানা মোস্তারি ৬ বলে ২ এবং দিলারা ৩ বল খেলে কোনো রান করতে পারেননি। অধিনায়ক নিগার ১৪ বলে ১৯ রান করেন।

Go to News Site