Collector
Giriş Yap
জবিতে অনুসন্ধানি সাংবাদিকতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত | Collector
জবিতে অনুসন্ধানি সাংবাদিকতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জবিতে অনুসন্ধানি সাংবাদিকতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিবেটিং ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা, উপস্থাপনা ও পাবলিক স্পিকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে রিসোর্স পার্সন ছিলেন স্টার নিউজের চিফ রিপোর্টার মনিরুল ইসলাম এবং যমুনা টেলিভিশনের চিফ রিপোর্টার আখলাকুস সাফা। সেমিনারে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে আলোচনা করতে গিয়ে মনিরুল ইসলাম বলেন, পৃথিবীতে যত জলরাশি আছে, তার মধ্যে সাতটি মহাসাগরের মতোই বিশাল অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্র। কয়েক মিনিটের আলোচনায় এর পরিধি শেষ করা সম্ভব নয়। পৃথিবীতে প্রতি মুহূর্তে কোটি কোটি তথ্য উৎপন্ন হচ্ছে, কিন্তু সব তথ্যই সাংবাদিকতার উপাদান নয়। অনুসন্ধানী সাংবাদিকতা অনেকটা পেঁয়াজের খোলস ছাড়ানোর মতো, এর গভীরে পৌঁছাতে হলে ধৈর্য, কল্পনাশক্তি ও তথ্য যাচাইয়ের সক্ষমতা প্রয়োজন। তিনি আরও বলেন, ‘একজন অনুসন্ধানী সাংবাদিককে প্রতিটি তথ্য সংগ্রহের পাশাপাশি তা যাচাই-বাছাই করতে হবে এবং সত্য উদ্ঘাটনের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে।’ এ সময় তিনি তার আলোচিত অনুসন্ধানী প্রতিবেদন ‘গুমচর’র বিভিন্ন দিক উপস্থাপন করেন। আরও পড়ুন: জবির কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ পড়ালেন নবনিযুক্ত ভিসি রিপোর্টিং বিষয়ে বক্তব্য দিতে গিয়ে আখলাকুস সাফা বলেন, একজন সাংবাদিককে সবসময় শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হতে হবে। পোশাক-পরিচ্ছদ, কথাবার্তা ও আচরণে ব্যক্তিত্বের ছাপ থাকতে হবে। পাশাপাশি দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা ও পেশার প্রতি আন্তরিকতা থাকলে এই ক্ষেত্রে সফল হওয়া সম্ভব। এসময় তিনি চাঁদাবাজি ও জালটাকা নিয়ে তার আলোচিত প্রতিবেদনগুলো ধরে বাস্তব অভিজ্ঞতাসহ বিভিন্ন কলাকৌশল উপস্থাপন করেন। আরও পড়ুন: জবিতে পলেস্তারা খসে আহত ২: প্রতিবাদে হেলমেট পরে শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা সেমিনারের উদ্বোধনী বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলম এবং ফিল্ম ও টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবির। এছাড়া বক্তব্য রাখেন এমসিজে ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি তাওহীদুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক নোমান বিল্লাহ। সমাপনি বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন ক্লাবের মডারেট সহকারী অধ্যাপক মেহনাজ হক। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে এমসিজে ডিবেটিং ক্লাবের বিদায়ি কমিটির সদস্যদের সম্মাননা জানানো হয়।

Go to News Site