Collector
Giriş Yap
মুন্সিগঞ্জে ৮ কোটি টাকার আধুনিক পশু জবাইখানার উদ্বোধন | Collector
মুন্সিগঞ্জে ৮ কোটি টাকার আধুনিক পশু জবাইখানার উদ্বোধন

মুন্সিগঞ্জে ৮ কোটি টাকার আধুনিক পশু জবাইখানার উদ্বোধন

মুন্সিগঞ্জে পরিচ্ছন্নতা ও জনসাধারণের দুর্ভোগ লাগবে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পশু জবাইখানা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার উদ্যোগে, শহরের মুন্সিরহাট এলাকায় এটি উদ্বোধন করেন সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী। সংশ্লিষ্টরা জানায়, উন্নত ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন কসাইখানটিতে হালাল পক্রিয়ায় মাত্র ১০ মিনিটের মধ্যে একটি পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণ সম্পন্ন হবে। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত প্রতিষ্ঠানতিতে প্রথম পর্যায়ে প্রতিদিন ১০টি গরু জবাইয়ের সক্ষমতা থাকছে। অনুষ্ঠানে পৌর প্রশাসক মৌসুমী মাহবুবের তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত মানু। উদ্বোধন শেষে পৌর এলাকায় যত্রতত্র পশু জবাইয়ে পরিবেশ দূষণ ও অপরিচ্ছন্ন অবস্থায় মাংস প্রক্রিয়াজাতকরণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আধুনিক কসাইখানায় ব্যবহারে আহ্বান জানান সংশ্লিষ্টরা। শুভ ঘোষ/এনএইচআর/এএসএম

Go to News Site