Collector
Giriş Yap
মৃতের বাড়িতে কি আগুন জ্বালানো নিষেধ? | Collector
মৃতের বাড়িতে কি আগুন জ্বালানো নিষেধ?

মৃতের বাড়িতে কি আগুন জ্বালানো নিষেধ?

প্রত্যেক মুসলমানের সম্মান ও মর্যাদা স্বীকৃত। তাই তো মৃত ব্যক্তির জন্যও রয়েছে উত্তম ব্যবস্থা। কোনো মুসলমান মারা গেলে তার ক্ষমা প্রার্থনার জন্য মরদেহ সামনে নিয়ে বিশেষ নিয়মে যে দোয়া করা হয়, তা জানাজার নামাজ হিসেবে পরিচিত।অনেকে জানতে চান, কোনো কোনো অঞ্চলের মানুষের মুখে শোনা যায়-- যে বাড়িতে কেউ মারা যায় সে বাড়িতে তিনদিন পর্যন্ত আগুন জ্বালানো নিষেধ। এটা নাকি অশুভ! এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, ইসলামে কোনো কিছু থেকে কুলক্ষণ গ্রহণের কোনো সুযোগ নেই। আর স্বাভাবিক গৃহ-কর্মে আগুন জ্বললে তাতে কুলক্ষণের তো প্রশ্নই আসে না। এ জন্য এ ধারণা ঠিক নয় যে, যে বাড়িতে কেউ মারা যায় সে বাড়িতে মৃত্যুর দিন এবং পরবর্তী আরও দুদিন আগুন জ্বালানো যাবে না। প্রয়োজনে যে কোনো সময়ই আগুন জ্বালানো যাবে। তাছাড়া মৃতকে গোসল দেয়ার জন্য সব অঞ্চলেই পানি গরম করার নিয়ম আছে। তখন এই কুলক্ষণের বিষয়টি কোথায় যাবে? আরও পড়ুন: সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারী কিছু কাটলে কি গর্ভের সন্তানের ক্ষতি হয়? একথা ঠিক যে, মৃতের পরিবার স্বজন হারানোর বেদনায় শোকাহত থাকার কারণে রান্না-বান্নার দিকে মনোযোগ দিতে পারে না। এ জন্য প্রতিবেশি ও দূর সম্পর্কের আত্মীয়-স্বজনকে পরিবারটির একদিন একরাতের খাবারের আয়োজন করতে বলা হয়েছে। (রদ্দুল মুহতার ২/২৪০, ৬৬৬৫) হজরত জাফর ইবনে আবু তালিব রা.-এর শাহাদাতের সংবাদ পৌঁছলে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জাফরের পরিবারের জন্য খাবার রান্না কর। কেননা এ মুহূর্তে তারা এদিকে মনোযোগ দিতে পারবে না। (মুসনাদে আহমাদ: ২/২০৫, ৬/৩৭০; তিরমিজি: ১০০৩)

Go to News Site