Collector
Giriş Yap
লেবাননে আবারও ইসরাইলের হামলা, নিহত ৩ | Collector
লেবাননে আবারও ইসরাইলের হামলা, নিহত ৩

লেবাননে আবারও ইসরাইলের হামলা, নিহত ৩

ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। মঙ্গলবার (৯ জুন) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ (এনএনএ)-এর বরাত দিয়ে এই তথ্য জানায় বিবিসি।ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্য মতে, টায়ার শহরের পূর্ব দিকে মাসাকেন আল-শাবিয়া এলাকায় ইসরাইলি বিমান হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ধ্বংসস্তূপের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এছাড়া এই হামলার ঘটনায় আরও দু’জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে লেবানিজ ওয়েবসাইট ‘লোরিয়েন্ট টুডে’। এনএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, টায়ারের উত্তর-পূর্বের পার্বত্য এলাকা কাফর রামান শহরে ইসরাইলি ড্রোন হামলায় আরও দু’জন নিহত হয়েছেন। আরও পড়ুন: ইসরাইলে হামলা বন্ধ করল ইরান, লেবাননে আক্রমণ চললে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে লেবাননের নাবাতীয়া এবং কাফর সাইর এলাকায় বিমান হামলা এবং জাবশীত এলাকায় কামান দিয়ে গোলাবর্ষণ করা হয়েছে। এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (৮ জুন) জানিয়েছিল, দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সূত্র: বিবিসি

Go to News Site