Collector
Giriş Yap
এক সপ্তাহ ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী মবিনের বাবা মোবারক হোসেন | Collector
এক সপ্তাহ ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী মবিনের বাবা মোবারক হোসেন

এক সপ্তাহ ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী মবিনের বাবা মোবারক হোসেন

রাজধানীর ফার্মগেট এলাকার পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মোবারক হোসেন (৬৯) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত ২ জুন সকাল ১০টার দিকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ মোবারক হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৈমুর খান মবিনের বাবা। পরিবার সূত্রে জানা গেছে, বয়সজনিত কারণে মোবারক হোসেনের কিছু সমস্যা রয়েছে এবং তার চিকিৎসা চলছিল। তিনি নিয়মিত নামাজের জন্য মসজিদে যেতেন এবং সবসময় সঙ্গে মোবাইল ফোন রাখতেন। নিখোঁজের দিন দুপুর পর্যন্ত তার মোবাইল ফোনটি সচল থাকলেও এখন সেটি বন্ধ পাওয়া যাচ্ছে। দীর্ঘ সময় ধরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ ব্যক্তির পারিবারিক বিবরণ অনুযায়ী, নিখোঁজের সময় তার পরনে ছিল হালকা লেমন রঙের পাঞ্জাবি ও কালো জুতা। তার মুখে সাদা দাড়ি রয়েছে, উচ্চতা মাঝারি, গড়ন স্বাস্থ্যবান এবং মুখে অল্পসংখ্যক দাঁত রয়েছে। কেউ তার সন্ধান পেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছেলে তৈমুর খান মবিনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ ০১৭৩৮৪৮২৩৭১। বিএ

Go to News Site