Jagonews24
রাজধানীর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ম্যাচটি উপভোগ করতে তিনি মাঠে আসেন। ম্যাচে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। দুই দেশের কূটনৈতিক ও ক্রীড়া সম্পর্কের প্রতীকী এই উপস্থিতি ম্যাচে যোগ করে ভিন্নমাত্রা। স্টেডিয়ামে আগত অতিথিদের স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এবং বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ। এ সময় তারা অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ম্যাচের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই বহুল প্রতীক্ষিত ওয়ানডে ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠের লড়াইয়ের পাশাপাশি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিও দর্শকদের নজর কেড়েছে। টিটি/এমএমকে
Go to News Site