Collector
Giriş Yap
জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, যুবক কারাগারে | Collector
জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, যুবক কারাগারে

জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় গোলাম রসুল (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সোমবার (৮ জুন) গভীর রাতে উপজেলার বাধাল বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলাম রসুল কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। জাহিদ শেখ ঢাকা উত্তর সিটি করপোরেশনের চতুর্থ শ্রেণীর কর্মচারী। পুলিশ সূত্রে জানা গেছে, শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার পর জাইমা রহমানকে নিয়ে গোলাম রসুল সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ও ফেসবুক কুরুচিপূর্ণ পোস্ট দেয়। বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হওয়ায় গোলাম রসুলকে সোমবার দিবাগত গভীর রাতে বাধাল বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গোলাম রসুল সামাজিক যোগাযোগ মাধ্যমে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। তার নামে আগেও একটি মামলা ছিল। নাহিদ ফরাজী/এনএইচআর/এমএস

Go to News Site