Somoy TV
আসন্ন বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া। টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কড়া বার্তা দিয়ে রেখেছে আফ্রো-আরব দলটি। আলবিসেলেস্তেদের বিপক্ষেও অঘটনের স্বপ্নে বিভোর ডেজার্ট ফক্সরা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির সূচি চূড়ান্ত করেছে। আর সেই প্রস্তুতির অংশ হিসেবে তারা নিয়েছে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। আর্জেন্টিনার কাছে সম্ভাব্য একাদশের তথ্য গোপন রাখতে আলজেরিয়া রুদ্ধদ্বার প্রীতি ম্যাচে খেলবে বলিভিয়ার বিপক্ষে।আগামী বুধবার (স্থানীয় সময়) রাত ১০টায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে কোনো দর্শক বা সাংবাদিকের প্রবেশাধিকার থাকবে না। ডি-স্পোর্টস রেডিওর তথ্য অনুযায়ী, আফ্রিকান দলটি এই ম্যাচকে বিশ্বকাপের আগে শেষ পরীক্ষামঞ্চ হিসেবে ব্যবহার করতে চায় এবং কোচিং স্টাফ যে একাদশ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে নামার পরিকল্পনা করছে, তা গোপন রাখাই তাদের মূল লক্ষ্য।এই সিদ্ধান্ত ফুটবল মহলে কিছুটা বিস্ময়ের জন্ম দিয়েছে, কারণ ম্যাচটি অনুষ্ঠিত হবে ফিফার আনুষ্ঠানিক আন্তর্জাতিক উইন্ডোর বাইরে। ফলে এখন পর্যন্ত ম্যাচ আয়োজন বা সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।আরও পড়ুন: ফিফার জাদুঘরে জায়গা পেল বাংলাদেশের জার্সিআর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের রক চক পার্কে, যা ইউনিভার্সিটি অব কানসাসের একটি ক্রীড়া কমপ্লেক্স। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সেখানেই অনুশীলন করছে আলজেরিয়া দল।অন্যদিকে, আর্জেন্টিনা শিবিরও তাদের প্রথম বিশ্বকাপ প্রতিপক্ষের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আগামী ১৭ জুন অনুষ্ঠিতব্য আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই কোচ লিওনেল স্ক্যালোনির দলের বিশ্বকাপ অভিযান শুরু হবে।
Go to News Site