Collector
Giriş Yap
বজ্রপাতে বন্ধ খেলা, বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়ছে | Collector
বজ্রপাতে বন্ধ খেলা, বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়ছে

বজ্রপাতে বন্ধ খেলা, বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়ছে

নাহিদ রানার গতির সামনে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ৯ উইকেট হারিয়ে নিশ্চিত হারের মুখে সফরকারীরা। ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জয়ের জন্য বাংলাদেশের দরকার মাত্র ১টি উইকেট। ঠিক এমন সময়ে বিগড়ে বসল আবহাওয়া। মুহুর্মুহু বজ্রপাতে কান পাতা দায়। বাধ্য হয়ে খেলা সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হলেন আম্পায়ার।মঙ্গলবার (৯ জুন) মিরপুরের হোম অব ক্রিকেটে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। জয়ের জন্য ২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪২.২ ওভারে ১৯১ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ৪৬ বলে দরকার ৯৪ রান, হাতে আছে মাত্র ১ উইকেট।যখন নিশ্চিত জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বাগড়া দিয়েছে প্রকৃতি। বজ্রপাতের কারণে এই মুহূর্তে বন্ধ আছে খেলা। ফলে জয়ের জন্য অপেক্ষা বাড়ছে টাইগারদের। শেষ আপডেট অনুযায়ী, আকাশে এখনও একের পর এক বিদ্যুৎ চমকাচ্ছে। গ্যালারিতে থাকা দর্শকরাও নিরাপদ আশ্রয়ের খোঁজে স্ট্যান্ড ছেড়ে ইনডোর এলাকায় চলে যাচ্ছেন। এদিকে পিচ রক্ষার জন্য গ্রাউন্ডসম্যানরা দ্রুত হেসিয়ান কভার নিয়ে মাঠে নেমে পড়েছেন। পরিস্থিতি এখন পুরোপুরি আবহাওয়ার ওপর নির্ভর করছে।আরও পড়ুন: প্রত্যাবর্তন রাঙালেন মোসাদ্দেক, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহমিরপুরে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, তাই মাঠের সব অংশই সুরক্ষিত করা হয়েছে।এর আগে বাংলাদেশের দেয়া ২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই ম্যাথু শর্টকে হারায় অজিরা। তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে যান তিনি।

Go to News Site