Collector
Giriş Yap
প্রিয়জন হারিয়ে নিজেকে সামলাতে পারলেন না সালমান | Collector
প্রিয়জন হারিয়ে নিজেকে সামলাতে পারলেন না সালমান

প্রিয়জন হারিয়ে নিজেকে সামলাতে পারলেন না সালমান

বলিউড সুপারস্টার সালমান খানকে সাধারণত দৃঢ় ব্যক্তিত্বের মানুষ হিসেবেই দেখে অভ্যস্ত তার ভক্তরা। কিন্তু এবার তাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক রূপে। ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন এই অভিনেতা। শেষকৃত্যে উপস্থিত হয়ে চোখের জলও লুকাতে পারেননি তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের একটি শ্মশান থেকে বের হচ্ছেন সালমান খান। পরনে সবুজ রঙের শার্ট ও প্যান্ট, মুখভর্তি খোঁচা খোঁচা দাড়ি। আর সেই সময় বারবার চোখের জল মুছতে দেখা যায় তাকে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, খান পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু কুমুদ রানে মারা গেছেন। মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন সালমান খান, তার ভাই সোহেল খান, মা সালমা খানসহ পরিবারের আরও কয়েকজন সদস্য ও ঘনিষ্ঠজন। শেষকৃত্য শেষে শ্মশান থেকে বের হওয়ার সময় সালমানকে বেশ আবেগাপ্লুত ও বিধ্বস্ত দেখায়। দীর্ঘদিনের একজন কাছের মানুষকে হারানোর বেদনা যেন স্পষ্ট ফুটে ওঠে তার মুখে। উল্লেখ্য, গত মাসেও অসুস্থ কুমুদ রানেকে দেখতে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে গিয়েছিলেন সালমান। সে সময় হাসপাতালের বাইরে ফটোগ্রাফারদের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। বন্ধুর অসুস্থতার মুহূর্তকে ক্যামেরাবন্দি করায় বিরক্ত হয়ে সালমান বলেছিলেন, ‘আমার নাম ভাঙিয়ে অর্থ রোজগার করা যাবে না।’ সাম্প্রতিক সময়ে একের পর এক ব্যক্তিগত ধাক্কার মধ্য দিয়ে যেতে হচ্ছে এই অভিনেতাকে। কয়েক মাস আগেই ৪২ বছরের পুরোনো বন্ধু সুশীল কুমারকে হারিয়েছেন তিনি। বন্ধুর মৃত্যুর পর আবেগঘন এক বার্তায় সালমান লিখেছিলেন, সুশীল ছিলেন তার দেখা সবচেয়ে দয়ালু ও সংবেদনশীল মানুষদের একজন। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত একজন যোদ্ধার মতো লড়াই করেছেন বলেও উল্লেখ করেছিলেন তিনি। এরও আগে ঘনিষ্ঠ বন্ধু ও রাজনীতিক বাবা সিদ্দিকীর মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছিলেন সালমান। তাকে গুলি করে হত্যার খবর পেয়ে ‘বিগ বস’র শুটিং পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন অভিনেতা। প্রিয় বন্ধুর মৃত্যু মেনে নিতে দীর্ঘ সময় লেগেছিল তার। আরও পড়ুন:৪১ বছর বয়সে নতুন প্রেমের পরিণতি, বিয়ের গুঞ্জনে জেনিফার দেহরক্ষীদের বাধা পেরিয়ে রাম চরণের কাছে নারী ভক্ত, তারপর...  বলিউডে সালমান খানের বন্ধুত্ব নিয়ে নানা গল্প প্রচলিত আছে। কাছের মানুষদের প্রতি তার দায়িত্ববোধ ও আন্তরিকতার কথা অনেকেই জানেন। বন্ধুদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকা এই অভিনেতাকে এবার দেখা গেল আরেক প্রিয়জনকে হারানোর বেদনায় কাতর হতে। একের পর এক ঘনিষ্ঠ মানুষকে হারানোর কষ্ট যেন আরও ভারী করে তুলছে সালমান খানের জীবন। আর সেই বেদনারই প্রতিচ্ছবি ধরা পড়েছে তার সাম্প্রতিক ভাইরাল ভিডিওতে। এমএমএফ

Go to News Site