Jagonews24
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আল আমিন। মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্যের অনুমোদক্রমে অধ্যাপক মোহাম্মদ আল আমিনকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে শর্তসাপেক্ষে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর অথবা অবসর গ্রহণের নির্ধারিত সময়ের মধ্যে যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়া প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলার যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনটিতে জানানো হয়। মোস্তাফিজুর রহমান/এএইচ/এমএস
Go to News Site