Jagonews24
কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত থেকে মিয়ানমারের ১৯ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম। তিনি জানান, সোমবার (৮ জুন) দিবাগত রাতে উখিয়ার বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের রহমতের বিল এলাকা থেকে মিয়ানমারের ১৯ নাগরিককে (এফডিএমএন সদস্য) আটক করা হয়। বিজিবির একটি বিশেষ টহল দল তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক রোহিঙ্গারা স্থানীয় একটি মাছের ঘেরে কাজে নিয়োজিত ছিলেন। তিনি আরও জানান, রোহিঙ্গা নাগরিকদের ক্যাম্পের বাইরে অবাধে চলাচল কিংবা স্থানীয় বিভিন্ন কাজে জড়িত থাকার সুযোগ নেই। কিন্তু এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তারা অনেক সময় বিভিন্ন অপরাধী চক্রে জড়িয়ে পড়ছে। আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। জাহাঙ্গীর আলম/এএইচ/এমএস
Go to News Site