Collector
Giriş Yap
ইসলামী ব্যাংক-জামায়াত ইসলাম ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় | Collector
ইসলামী ব্যাংক-জামায়াত ইসলাম ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়

ইসলামী ব্যাংক-জামায়াত ইসলাম ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামও ইসলাম নয়।’ মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে বিভিন্ন নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত ইসলাম নাকি ব্যাংকের মালিক না। আবার তারা বলছে ইসলামের ওপর হাত দেবেন না। কয়দিন আগে জামায়াতে ইসলামের এক বন্ধুর সঙ্গে কথা হয়েছে, সে এ কথা বলেছে। আমি তার নাম নিলে আবার এখানে (সংসদ) তিনি দাঁড়াতে পারেন। এছাড়া জামায়াতের দুইজন এমপিও ছিলেন, তাদের সঙ্গেও কথা হয়েছে। এদের একজন পরাজিত এমপি, আরেকজন জামায়াত নেতা ছিলেন।’ আরও পড়ুন নিরপেক্ষতা হারিয়েছেন: স্পিকারকে আবু তাহের তিনি বলেন, ‘তারা বলে দিচ্ছেন ইসলামের ওপর হাত দেবেন না। স্পিকার- ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়; জামায়াতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতেই ইসলামের ওপর হাত দেবেন না, দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়।’ সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘স্পিকার আমি এবার পয়েন্ট টু পয়েন্টে আসি। এখন একবার যেই ব্যাংক আজান দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা দখল হয়ে যাবে? এই যাতনা তো আমরা বুঝি। সুতরাং যারা পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছে। ভিডিওটা দেখেন তাদের রাজনৈতিক পরিচয়। আমাদের মধ্যে অনেকে গ্রাহক আছে। গ্রাহককে বলা হচ্ছে বলেন আপনার অ্যাকাউন্ট আছে।’ এমওএস/বিএ

Go to News Site