Jagonews24
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের নতুন (ভারপ্রাপ্ত) ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা। মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ. বি. এম. আজিজুর রহমান স্বাক্ষরিত একটি অফিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি জানানো হয়, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. শামছুল আলম সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) হিসেবে নিয়োগের অনুরোধের পরিপ্রেক্ষিতে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদাকে নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, নবনিযুক্ত ভারপ্রাপ্ত ডিন প্রচলিত নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিদায়ী ও নবনিযুক্ত ডিনকে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সার্টিফিকেট যথাসময়ে রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। মো. রকিব হাসান প্রান্ত/এনএইচআর/এমএস
Go to News Site