Collector
Giriş Yap
তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেফতার ৩৫ | Collector
তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেফতার ৩৫

তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেফতার ৩৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- প্রদীপ চন্দ্র দাস ওরফে হোসেন মোহাম্মদ ওরফে দীপু (৩৯), আব্দুর রহমান (২৬), হৃদয় (২৭), তরিকুল ইসলাম (৩১), গোলাম মোর্শেদ (২৮), জাহাঙ্গীর আলম (২৬), তরিকুল ইসলাম (২৮), বাবুল (২৫), সাইফুল ইসলাম (২৩), কামাল (৩৫), ইয়াছিন হাসান সেন্টু (৩৩), মুয়ীদুল ওমর (নাহিদ), হৃদয় (২৬), জুয়েল রানা (৩০), বিল্লাল (২৭), শাহাবুদ্দিন হাওলাদার (৪৫), শাওন (১৯), তালহা জোবায়ের (২০), শফিউল ইসলাম (৩৫), মেহেদী হাসান (২৩), জাকারিয়া (জাকারুল) (২২), মেহেদী হাসান (২০), জুনায়েদ (২০), শরিফুল ইসলাম (২২), ফয়জুল করিম (২৬), পিয়াস (৩০), আসিফ (২২), ফয়সাল (২৪), আল আমিন (২২), জাহিদুল (২৫), জাহিদ হোসেন (৪০), সোহেল রানা (২৯), নিপু (২৪), জাহাঙ্গীর হোসেন (৪৩) ও রফিকুল ইসলাম ডলার (৩৭)। তেজগাঁও বিভাগে বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানা ৪ জন, শেরেবাংলা নগর থানা ৫ জন, মোহাম্মদপুর থানা ১৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৪ জন ও হাতিরঝিল থানা এলাকার ৫ জন রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। কেআর/এমকেআর

Go to News Site