Collector
Giriş Yap
বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন? | Collector
বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন?

বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দ্বিতীয় জরুরি সভা আজ (৯ জুন) অনুষ্ঠিত হয়েছে। সভায় বোর্ডের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এসব কমিটির চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যানদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।মঙ্গলবার (৯ জুন) সভার প্রধান সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল খান। এছাড়া গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে ফাহিম সিনহাকে। অন্যান্য গুরুত্বপূর্ণ কমিটির মধ্যে গ্রাউন্ডস কমিটি ও হাই পারফরম্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শানিয়ান তানিম নাভীন। অন্যদিকে বয়সভিত্তিক দলের কমিটির চেয়ারম্যান হিসেবে মিনহাজুল আবেদীন এবং ভাইস চেয়ারম্যান হিসেবে মো. শফিকুল আলম দায়িত্ব লাভ করেছেন। মার্কেটিং কমিটির প্রধান হিসেবে মাসুদুজ্জামান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে আসিফ রব্বানীকে মনোনীত করা হয়েছে। ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান হয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মির্জা ফয়সাল আমিন। নারী উইং কমিটির চেয়ারম্যান হয়েছেন মো. রফিকুল ইসলাম বাবুকে। এছাড়া ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হয়েছেন ইসরাফিল খসরু এবং সিকিউরিটি কমিটির চেয়ারম্যান হয়েছেন সৈয়দ ইব্রাহিম আহমেদ। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে সিরাজউদ্দিন মো. আলমগীর এবং ভাইস চেয়ারম্যান হিসেবে এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ দায়িত্ব পেয়েছেন। লজিস্টিকস ও প্রটোকল কমিটির চেয়ারম্যান হয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক ও ভাইস চেয়ারম্যান ইসরাফিল খসরু। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে মির্জা ইয়াসের আব্বাসকে এবং ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে তামিম ইকবাল খানকে। আরও পড়ুন: ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ মেডিকেল কমিটির প্রধান হয়েছেন অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম। ওয়েলফেয়ার্স কমিটির চেয়ারম্যান শেখ মো. রুহুল আমিন এবং টেন্ডার ও পারচেজ কমিটির চেয়ারম্যান হয়েছেন সৈয়দ ইব্রাহিম আহমেদ। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান করা হয়েছে আসিফ রব্বানীকে এবং অডিট কমিটির চেয়ারম্যান হয়েছেন সৈয়দ বিন জামান। সিসিডিএম কমিটির চেয়ারম্যান করা হয়েছে মঈন উদ্দিন চৌধুরীকে এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে এস এম আব্দুল্লাহ আল ফুয়াদকে। বিসিবি-এর জরুরি সভায় বিপিএল গভর্নিং কাউন্সিলের নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। ফাহিম সিনহাকে চেয়ারম্যান এবং মাসুদুজ্জামান-কে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিবির পরিচালনা পর্ষদ থেকে মীর শাকরুল আলম সীমান্তর পদত্যাগপত্র বোর্ড আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি সুইমিং পুল নির্মাণ এবং জিমনেসিয়াম (ব্যায়ামাগার) সুবিধার উন্নয়নের সাথে সম্পর্কিত যাবতীয় খরচ বোর্ড অনুমোদন করেছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সাধারণ গ্যালারিতে ছায়া বা শেডের ব্যবস্থা করা এবং শৌচাগার বা টয়লেট সুবিধা সংস্কারের জন্য প্রয়োজনীয় বাজেট অনুমোদন করেছে বোর্ড। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (পুরুষ/নারী) জন্য একটি নতুন টিম বাস কেনার অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া মিরপুর স্টেডিয়ামের প্রধান দুটি ড্রেসিংরুম, খেলোয়াড়দের ডাইনিং রুম এবং ভিউয়িং এরিয়া আধুনিকায়ন ও সংস্কার করার জন্য প্রয়োজনীয় বাজেট অনুমোদন করেছে বোর্ড।

Go to News Site