Somoy TV
জামালপুরের দেওয়ানগঞ্জে টানা দুই দিন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৯ জুন) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল হক খান (৫০) এবং চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজাফফর আলী (৩০)। ফজল হক সদর ইউনিয়নের খরমা খানপাড়া গ্রামের মৃত ভোলা খানের ছেলে এবং মোজাফফর আলী চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। পুলিশ জানায়, গত সোমবার (৮ জুন) পৌর এলাকার বাদে শশারীয়া গ্রামে এক জামায়াত নেতার বাড়ির সামনের পাকা রাস্তার ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে গত রোববারও (৭ জুন) পৌর এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। আরও পড়ুন: জামালপুর-কুড়িগ্রাম সীমান্ত: এক রাতেই ৮ স্থানে পুশইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি ও স্থানীয়রা টানা দুই দিন ককটেল বিস্ফোরণের পর দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি নাশকতা মামলা দায়ের করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই দুই নেতাকে গ্রেফতার করে। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, পৌর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। পরে দুপুরে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের দুইজনকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
Go to News Site