Collector
Giriş Yap
বেতন পেয়েই মাকে প্রথমবার প্লেনে চড়ালেন ছেলে! | Collector
বেতন পেয়েই মাকে প্রথমবার প্লেনে চড়ালেন ছেলে!

বেতন পেয়েই মাকে প্রথমবার প্লেনে চড়ালেন ছেলে!

সন্তানের জীবনে স্বাবলম্বী হওয়ার বা প্রথম চাকরি পাওয়ার আনন্দ অতুলনীয়। তবে সেই আনন্দের পূর্ণতা তখনই আসে, যখন সন্তান তার নিজের উপার্জনে বাবা-মায়ের কোনো আজন্ম স্বপ্ন পূরণ করতে পারে। ঠিক তেমনই এক হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী হলো সামাজিক যোগাযোগমাধ্যম। নিজের প্রথম উপার্জনের টাকা দিয়ে মাকে জীবনে প্রথমবার প্লেনে চড়ালেন এক যুবক। মায়ের বিমানযাত্রার এই আনন্দঘন মুহূর্তটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে যুবকের দেওয়া একটি আবেগঘন পোস্ট এখন রীতিমতো ভাইরাল। নেটিজেনদের চোখে এটিই হলো ‘জীবনে আসল জয়’। ‘ব্যর্থ ছেলে’ থেকে মায়ের স্বপ্ন পূরণ রেডিটে নিজের ভেরিফায়েড হ্যান্ডেল থেকে মায়ের একটি ছবি শেয়ার করে ওই যুবক লেখেন, ‘আজ আমার মা তার জীবনের প্রথমবার প্লেনে চড়লেন; আর এই টিকিটটি কেনা হয়েছে আমার নিজের বেতনের টাকায়।’ আরও পড়ুন অফিসের চাপ ভালো লাগে না / আইটির চাকরি ছেড়ে অটোরিকশা চালান তরুণী, মাসে আয় ৬০ হাজার ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে একটি বিশালাকার প্লেন আর তার সামনে রানওয়েতে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন যুবকের গর্ভধারিণী মা। পোস্টে যুবক সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘অবশেষে আমি আমার নিজের বেতনের টাকায় মায়ের প্রথম বিমানযাত্রার স্পন্সর করতে পারলাম। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এত দিন নিজেকে একজন ব্যর্থ ছেলে মনে হতো; অন্তত এইটুকু করতে পেরে এখন ভীষণ শান্তি লাগছে।’ যুবক জানান, মায়ের এই স্বপ্নপূরণ তার জীবনের অন্যতম বড় একটি মাইলফলক। অতীতে নিজেকে নিয়ে যতই হতাশা থাকুক না কেন, মায়ের মুখের এই অমূল্য হাসি তার সব গ্লানি মুছে দিয়েছে। ‘আসল জয়’ পোস্টটি আপলোড হওয়ার পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার মানুষের হৃদয় জয় করে নেয়। মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। মায়ের জন্য সন্তানের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়েছেন সাধারণ নেটিজেন থেকে শুরু করে পেশাদার পাইলটেরাও। আরও পড়ুন টাকা দিলেই মিলবে শপিং ব্যাগ টানার লোক, বাজারে নতুন ব্যবসা! এক নেটিজেন মন্তব্য করেছেন, আপনার পোস্টটি আমার মুখে এক চিলতে হাসি এনে দিল। অভিনন্দন ভাই! আরেকজন লিখেছেন, এই পোস্টটি দেখে আমি নিজের জীবনের সেরা একটি মুহূর্ত, যেন আবার নতুন করে বাঁচলাম। তুমি আসলেই একজন চ্যাম্পিয়ন! সবচেয়ে আকর্ষণীয় মন্তব্যটি এসেছে একজন পাইলটের কাছ থেকে। তিনি লিখেছেন, ‘অভিনন্দন বন্ধু! প্রথমবার প্লেনে চড়া যাত্রীদের আমি ভীষণ পছন্দ করি। তাদের ভেতরের উত্তেজনা ও আনন্দ থাকে একদম অতুলনীয়। পরেরবার যখন ভ্রমণ করবেন, পাইলটকে ককপিটটি ঘুরে দেখানোর অনুরোধ করবেন। আমরা যদি খুব বেশি ব্যস্ত না থাকি, তবে আনন্দের সাথেই আপনাদের পুরো ককপিটটি ঘুরিয়ে দেখাব।’ সূত্র: এনডিটিভিকেএএ/

Go to News Site