Collector
Giriş Yap
বিসিবির নতুন কমিটি বণ্টন চূড়ান্ত, কে কোন দায়িত্বে! | Collector
বিসিবির নতুন কমিটি বণ্টন চূড়ান্ত, কে কোন দায়িত্বে!

বিসিবির নতুন কমিটি বণ্টন চূড়ান্ত, কে কোন দায়িত্বে!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত রবিবার। এতে ঢাকার ক্নাব ক্যাটাগরি থেকে ১২ জন, জেলা-বিভাগ থেকে ১০ জন নির্বাচিত হন। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন আছেন বোর্ডে। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়েছেন ২ জন। আজ বিভিন্ন কমিটির দায়িত্ব বণ্টন চূড়ান্ত হয়েছে। নতুন কাঠামোয় গুরুত্বপূর্ণ একাধিক বিভাগে দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার, সংগঠক ও বোর্ডের অভিজ্ঞ কর্মকর্তারা। ওয়ার্কিং কমিটির নেতৃত্বে আছেন তামিম ইকবাল। ফাইন্যান্স কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে ইসরাফিল খসরুকে। গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান হয়েছেন ফাহিম সিনহা। বয়সভিত্তিক কমিটির দায়িত্বে আছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, যেখানে ভাইস চেয়ারম্যান হিসেবে যুক্ত হয়েছেন শফিকুল আলম। হাই পারফরম্যান্স (এইচপি) ও গ্রাউন্ডস কমিটির দায়িত্ব পেয়েছেন শাহনিয়ান তানিম। মেডিকেল কমিটির প্রধান হিসেবে আছেন ডাক্তার মাহবুব শামীম। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির দায়িত্বে আছেন আসিফ রব্বানী। অডিট কমিটির প্রধান করা হয়েছে সাইদ বিন জামান সৌরভকে। লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির দায়িত্বে আছেন ইয়াসির ফয়সাল। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)-এর দায়িত্ব পেয়েছেন মঈন উদ্দিন চৌধুরী। উইমেন্স উইংয়ের দায়িত্বে আছেন রফিকুল ইসলাম বাবু। ফ্যাসিলিটিজ কমিটির দায়িত্ব নিজের কাছেই রেখেছেন সভাপতি তামিম ইকবাল। গ্রাউন্ডস কমিটির দায়িত্ব পেয়েছেন শানিয়ান তানিম। মার্কেটিং কমিটির প্রধান হয়েছেন মাসুদুজ্জামান, ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন আসিফ রব্বানী। ডিসিপ্লিনারি কমিটির দায়িত্ব পেয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। এই কমিটির ভাইস চেয়ারম্যান মির্জা ফয়সল আমিন। সিকিউরিটি কমিটির দায়িত্বে আছেন সাঈদ ইব্রাহীম আহম্মেদ। টুর্নামেন্ট কমিটির প্রধান হয়েছেন সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর। আম্পায়ার্স কমিটির দায়িত্ব পেয়েছেন মির্জা ইয়াসির আব্বাস। ওয়েলফেয়ার কমিটির প্রধান হিসেবে আছেন শেখ রুহুল আমিন। টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটির দায়িত্বেও আছেন সাঈদ ইব্রাহীম আহম্মেদ। পাশাপাশি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট কমিটির দায়িত্ব পেয়েছেন এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। এসকেডি/এমএমআর

Go to News Site