Collector
Giriş Yap
ইতালি-ব্রাজিলের কীর্তি কি ছুঁতে পারবে আর্জেন্টিনা? | Collector
ইতালি-ব্রাজিলের কীর্তি কি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

ইতালি-ব্রাজিলের কীর্তি কি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

ফুটবল বিশ্বকাপের ট্রফি ধরে রাখা সবচেয়ে কঠিন কীর্তি। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে হওয়া ২২ আসরে মাত্র দুটি দল এই অসাধারণ রেকর্ড গড়তে পেরেছে। দল দুটি হলো-ইতালি ও ব্রাজিল। ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ সালে এবং ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়। এরপর গত ৬৪ বছরে কোনো দলই ট্রফি ধরে রাখতে পারেনি। ব্রাজিলই একমাত্র দল যারা দ্বিতীয়বারের মতো ট্রফি ধরে রাখার সুযোগ পেয়েছিল ১৯৯৮ সালে। ১৯৯৪ সালের চ্যাম্পিয়ন দলটি ৯৮ সালে ফাইনালে উঠে হেরে যায় ফ্রান্সের কাছে। ২০০২ সালে ঠিকই চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। ৯৮ সালে চ্যাম্পিয়ন হতে পারলে তো হ্যাটট্রিক শিরোপা জয়ের অনন্য কীর্তির সুযোগ থাকতো পেলে-নেইমারদের দেশের। সেটা আর হয়নি। ট্রফি ধরে রাখার কীর্তি দেখানো ইতালি অবশ্য ব্যর্থতার রেকর্ডও করে ফেলেছে। চ্যাম্পিয়ন হওয়া দেশ বিশ্বকাপে নেই টানা তিনবার, এটা তো নজিরবিহীন ঘটনা। ইতালি বিশ্বকাপে সর্বশেষ খেলেছে ২০১৪ সালে ব্রাজিলে। তিন ম্যাচের একটি জিতে দুটি হেরে বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে। ২০২২ সালে কাতারে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে ফুটবলপ্রেমীদের মনে নতুন আশার সঞ্চার করেছে। এখন ২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে মেসির-স্কালোনির দল আর্জেন্টিনা। তাদের সামনে আছে ইতালি ও ব্রাজিলের কীর্তি ছোঁয়ার সুযোগ। পারলে ইতিহাস মেসির নেতৃত্বে ইতিহাসের অংশ হতে পারবে আর্জেন্টিনা। তবে চ্যালেঞ্জটা সহজ নয়। বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের ওপর চাপ থাকে অপরিসীম। ২০১৮ সালে চ্যাম্পিয়ন হওয়া ফ্রান্স ২০২২ সালে ফাইনালে উঠে সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত পারেনি। আর্জেন্টিনা কি পারবে? দলটির সবচেয়ে বড় তারকা মেসি এখন ৩৯ বছরের কাছাকাছি। যদিও লাউতারো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজসহ দলটির নতুন প্রজন্মের তারকারা দারুণ ফর্মে আছেন। ফ্রান্স, ব্রাজিল, স্পেন, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোও প্রস্তুত শ্রেষ্ঠত্ব ফিরে পেতে। তাই আর্জেন্টিনার জন্য ট্রফি ধরে রাখা বড় চ্যালেঞ্জই হবে। আর্জেন্টিনা পারুক বা না পারুক, ৪৮ দলের এই বিশ্বকাপে সবার চোখ থাকবে মেসিদের দিকেই। বিশেষ করে বাংলাদেশের দর্শকদের। এক সময় বাংলাদেশে একচেটিয়া দাপট ছিল ব্রাজিল সমর্থকদের। ম্যারাডোনার পর মেসি আর্জেন্টিনার সমর্থক বাড়িয়েছেন বাংলাদেশের। লাল-সবুজের দেশের দর্শকরা এখন বিশ্বকাপ আসলে বিভক্ত হয়ে যায় ব্রাজিল আর আর্জেন্টিনায়। আরআই/এমএমআর

Go to News Site