Collector
Giriş Yap
রূপগঞ্জে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও | Collector
রূপগঞ্জে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও

রূপগঞ্জে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রূপগঞ্জে বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম উপজেলা কমপ্লেক্স এলাকায় সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ফুল, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, পথচারী, পরিবহন চালক ও সাংবাদিকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচি উপলক্ষে রূপগঞ্জ উপজেলা মিলনায়তন সভাকক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম.এ মোমেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, পূর্বাচল প্রেস ক্লাবের সভাপতি মো. রাশেদুল ইসলাম রাশেদ এবং রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলাল। আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে ‘মাই ট্রি’ অ্যাপ অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, রূপগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহনাজ পারভীন, রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা ও উন্নয়ন সমিতির সভাপতি মেহেদী হাসান এবং সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পংকজ কুমার পালসহ আরো অনেকে। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সর্বস্তরের মানুষকে বেশি করে ফলদ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান। সভা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের হাতে গাছের চারা তুলে দেন।

Go to News Site